০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাজশাহীর জেলা ডিবির নতুন ওসি মাহাবুবুর রহমান

শাহিনুর সুজন
  • আপডেট সময়ঃ ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৬৭ বার পড়া হয়েছে।

শাহিনুর সুজন, স্টাফ রিপোর্টার:

অপরাধ দমন, মাদক উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়া চারঘাট মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এবার রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
রাজশাহী জেলা ডিবির ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চুরি-ছিনতাই, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন মো. মাহাবুবুর রহমান।
তিনি বলেন,রাজশাহী জেলাকে মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে আইন অনুযায়ী সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, অপরাধের ধরন ও পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের আস্থা অর্জন করে একটি নিরাপদ রাজশাহী গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।
এর আগে চারঘাট মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় আগস্ট ২০২৬ মাসে তিনি রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এ উপলক্ষে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনে দক্ষতা ও মামলা তদন্তে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে খুন ও ডাকাতি মামলার তদন্তে বাংলাদেশ পুলিশের আইজিপি পুরস্কারও লাভ করেন তিনি। এ ছাড়া চলতি বছরের মে মাসে হাইওয়ে পুলিশে কর্মরত থাকাকালে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হওয়ার তথ্যও রয়েছে।
জেলা ডিবির নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাজশাহীর অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর জেলা ডিবির নতুন ওসি মাহাবুবুর রহমান

আপডেট সময়ঃ ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬