০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মান্দায় মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের এক মাসের কারাদণ্ড

আরিফুজ্জামান রঞ্জু
  • আপডেট সময়ঃ ০৩:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় হাফিজুল নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত হাফিজুল উপজেলার গণেশপুর গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি ট্যাপেন্টাডল নামক অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের এক মাসের কারাদণ্ড

আপডেট সময়ঃ ০৩:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬