০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

আব্দুস ছালাম
  • আপডেট সময়ঃ ০৭:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণী (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫)-এর শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ​

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বান্দাইখাড়া ডিগ্রি কলেজ অডিটরিয়ামে আনন্দঘন পরিবেশে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মামুনূর রশীদ সিদ্দীক হিরু।

​বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আত্রাই উপজেলা শাখার সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন (লোটাস)।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীন শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি নবীনদের প্রতি আহ্বান জানাচ্ছি।

​অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মোঃ সাব্বির হোসেন (আদর)। এসময় উপস্থিত ছিলেন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার,

সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, অত্র কলেজের শিক্ষক মন্ডলী ও কর্মচারীগণ, কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ। বক্তারা নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৭:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬