বাগমারা থানা পরিদর্শন করলেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার
- আপডেট সময়ঃ ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৩৯ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা থানা পরিদর্শন করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। সোমবার বিকেলে তিনি থানায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা এবং থানার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
থানায় পৌঁছালে সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারকে স্বাগত জানান বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম। পরে তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং থানার বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।
এ সময় থানার বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করা হয়। বিশেষ করে থানার পরিবহন সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এমপি ডাঃ আব্দুল বারী সরদার থানার কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, বাগমারাবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সবসময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়েও পুলিশ সদস্যদের আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।
ডাঃ আব্দুল বারী সরদার আরও বলেন, একটি আধুনিক ও জনবান্ধব থানা গড়ে তুলতে যা যা প্রয়োজন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। থানার অবকাঠামো, আবাসন, পরিবহনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি। পরির্শনকালে থানার অভ্যন্তরে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিকসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















