০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

বেলাবোতে প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা, দোষীদের শাস্তির দাবি

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ১০:২৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের ধুকন্দি গ্রামে জমি সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা।
জানা গেছে, ধুকন্দি গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ এবং বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তারা বলেন, সরকারি কর্মকর্তারা স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কোনো বিষয়ে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত; সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কাউকে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এলাকাবাসী আরও বলেন, “সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি মিথ্যা অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, কোনো ঘটনা নিয়ে সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি তদন্ত ও নিষ্পত্তি করা উচিত।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেলাবোতে প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা, দোষীদের শাস্তির দাবি

আপডেট সময়ঃ ১০:২৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬