নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৮:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রসাশনের আয়োজনে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন, উদ্যোক্তা মাসুদ রানা, সেলিনা আক্তার, আশরাফুল ইসলাম,
শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি ও ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সকল ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কৃষি, শিল্প এবং সেবা খাতসহ প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার ও দক্ষতার উন্নয়ন ঘটিয়ে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
উপজেলা প্রশাসন স্থানীয় পর্যায়ে সম্পদ ও সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়ন অর্জনে বদ্ধপরিকর।


















