০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
আরিফুজ্জামান রঞ্জু
- আপডেট সময়ঃ ১২:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
“দীর্ঘ জীবনের নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালসহ প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি যথাযথ সম্মান, পারিবারিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ট্যাগসঃ













