বাঘায় ২শত বানবাসী পরিবারে খাদ্য সহায়তা দিলেন ব্যারিস্টার মিলন
- আপডেট সময়ঃ ০৬:৪৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৩৭০ বার পড়া হয়েছে।

প্রতিবেদক, বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘা উপজেলায় পানিবন্দী ২’শ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন তানোর-গোদাগাড়ির কৃতি সন্তান ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ।
১৫ আগষ্ট বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের সাথে নিয়ে ট্রলার যোগে বাঘার চকরাজাপুর ইউনিয়নে পদ্মা নদীর পানিতে প্লাবিত চর এলাকায় গিয়ে ২’শ পরিবারের মাঝে ত্রান বিতরন করেছেন
রাজশাহী-১ তানোর-গোদাগাড়ির কৃতি সন্তান ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, রাজশাহী জেলা যুবদলের অন্যতম সদস্য নূর আলম, গোদাগাড়ী যুবদল নেতা জনি,
গোদাগাড়ী পৌর ছাত্রদল নেতা রনি আহমেদ, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, , গোদাগাড়ী পৌর যুবদল নেতা
ইয়াহিয়া, হাবিব, কাঁকন, নাহিদ ও এ্যাডভোকেট মোঃ শামিম।
ত্রান বিতরনকালে ব্যারিস্টার মিলন বলেন, চক রাজাপুর ইউনিয়নের মানুসের দুঃখ- দুর্দশা গোচরীভূত হওয়াই অসহায় মানুষের কষ্টের পাশে দাঁড়ানোই তার মুল্য উদ্দেশ্য। তিনি আরো বলেন, আমাদের সকলের উচিত এখন বানভাসি মানুষের পাশে থেকে সাহায্য ও সহযোগিতা করা।



















