০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাট বিজিবি পুলিশের যৌথ অভিযানে ১ কোটি ৩৬ লাখ টাকার ২ মূর্তি উদ্ধার । আটক- ৩

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৭:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

জয়পুরহাটঃ

জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রাচীন আমলের প্রায় ১ শ ৩৬ কেজি ওজনের দুটি কষ্টি পাথর ও মূর্তি উদ্ধার করেছে । এ ঘটনায় পাচারকারী চক্রের সাথে জড়িত থাকার দায়ে ৩ জনকে আটক করেছে অভিযানিক দল ।
জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন সংলগ্ন গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামের এক বাড়িতে কষ্টি পাথরের মূর্তি পাচারকারী একটি চক্রের সদস্যরা ভারতে পাচারের উদ্দেশ্যে কয়েকটি মূর্তি মজুত করে রেখেছে। এমন তথ্য পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বিজিবি। পরে ২০ বিজিবির ব্যাটালিয়নের একটি বিশেষ দল এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
পরে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উক্ত গ্রামে অভিযান চালিয়ে ১ টি কষ্টিপাথরের মূর্তি, ১টি নকশা কাটা পাথর সহ দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিফ হোসেন (২২) , একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী সরজিনা বেগম (৩০) এবং জিড়াই গ্রামের মৃত আবুল কাসেমের পুত্র এনামুল (৫০) কে আটক করে ।
উদ্ধারকৃত মূর্তির ২ টির ওজন প্রায় ১ শ ৩৬ কেজি। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।
মূর্তিটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নির্ধারণ করার প্রক্রিয়া সহ গোবিন্দগঞ্জ থানায় আসামী ও মূর্তিটি হস্তান্তর করা হয়েছে ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জয়পুরহাট বিজিবি পুলিশের যৌথ অভিযানে ১ কোটি ৩৬ লাখ টাকার ২ মূর্তি উদ্ধার । আটক- ৩

আপডেট সময়ঃ ০৭:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬