মোহনপুর কেশরহাটের মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের ডিলার নিয়োগ আবেদন বাতিলের দাবি
- আপডেট সময়ঃ ০৬:০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
মোহনপুরের কেশরহাটে বিসিআইসি সার ডিলার নিয়োগ প্রক্রিয়া হতে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের ডিলার নিয়োগ আবেদন বাতিলের দাবি জানিয়েছেন একাধিক পৌরবাসী।
গত ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে তারা রাজশাহী জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর একটি লিখিত আবেদন করেন। একই দাবিতে ২৪ সেপ্টেম্বর আরো একটি আবেদন দেন।
আবেদনে বলা হয়েছে, সরকার ঘোষিত বিসিআইসি সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেন কেশরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওমর ফারুক। এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আওয়ামীলীগমনা একজন ব্যবসায়ী। ওমর ফারুকের ছেলে শহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যয়নকালিন হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। ২০২৪ এর আন্দোলনে তার বিরুদ্ধে ছাত্রদের উপর দমন নীপিড়ণেরও অভিযোগ রয়েছে।
অন্যদিকে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের প্রোপাইটর হিসেবে আবেদনকারী ওমর ফারুক আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আলোচিত। তিনি মেসার্স রহমান ট্রেডার্সের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের আপন ভগ্নিপতি। এজন্য আসন্ন বিসিআইসি সার ডিলার নিয়োগ প্রক্রিয়া ঘিরে মোস্তাফিজুর রহমান পুরোদমে প্রভাব বিস্তার করে চলেছেন।
এলাকাবাসীর দাবী, মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ ডিলার নিয়োগপ্রাপ্ত হলে কৃষকরা সার সিন্ডিকেটের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সোহাগ এন্টারপ্রাইজের আবেদন বাতিলের জোর দাবি জানান তারা।
এবিষয়ে সোহাগ এন্টারপ্রাইজের আবেদনকারী ওমর ফারুক জানিয়েছেন, আমি এবং বংশীয় বিএনপির একনিষ্ঠ কর্মী। শতাধিক ভোটার অধ্যুষিত আমার বংশের একজনও বিএনপি পরিবাদের সদস্য। আমি সচ্ছতারভিত্তিতে ডিলার আবেদন করেছি। কর্তৃপক্ষ সত্যতা যাচািবাছাই করে নিয়োগ দিবে। আমার পরিবার ঘিরে মিথ্যাচার করে এ প্রক্রিয়াই আমাকে বাধাগ্রস্ত করা ছাড়া আর কিছুই না।
























