০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

মাহবুবুর রহমান
  • আপডেট সময়ঃ ০৮:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৩০০ ফিট সড়কের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) গ্রেফতার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলামের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ৩০০ ফিট সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, অভিযানের সময় সড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতিকালে ১৫ জনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। রূপগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে রূপগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতির দিকে না যায়, সে জন্য পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ১৫ জনকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময়ঃ ০৮:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬