
ডিপিডি ঢাকা অফিসঃ
দেশের মাত্র আড়াই শতাংশ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের জনআকাঙ্ক্ষা পূরণে সন্তুষ্ট। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ১২ জেলার ওপর জরিপে উঠে এসেছে এই তথ্য।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গুলশানের একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যত: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের এই ফলাফল জানানো হয়।
জরিপ অনুযায়ী, ৫৪ শতাংশ মানুষ মনে করেন জনআকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের অবস্থান মাঝামাঝি। রাজনৈতিক দলগুলোর সংস্কারের ভাবনায়, ৯৬ শতাংশ মানুষ দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা চান এনং ৯৪ শতাংশ মানুষ চান দলগুলো অর্থ ও জবাবদিহিতা তৈরি করবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয় প্রস্তাবে একমত ৮৯ ভাগ মানুষ।
এছাড়া ১৯ শতাংশ মানুষ সংস্কারকে প্রাধান্য দিলেও ২৪ শতাংশ মানুষ চান নির্বাচন। আর আগামী নির্বাচনে ব্যালটে না ভোটের সুযোগ চান ৭৮ শতাংশ মানুষ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com