১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হস্তান্তর করল রাজশাহী জেলা পুলিশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৬:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ৮৩ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।
আজ ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল ১২টা ৩০ মিনিটে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার ৮টি থানায় বিভিন্ন সময়ে ফোন হারানো সংক্রান্ত ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা আধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোনের মধ্যে রয়েছে—
ভিভো ১৩টি, স্যামস্যাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ৫টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ৩টি, টেকনো ১টি, ওপ্পো ৩টি, পোকো ১টি, সিম্ফনি ৩টি, সনি ১টি, হুয়াওয়ে ১টি এবং হোনর ১টি।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন,প্রকৃত মালিকদের হাতে উদ্ধারকৃত ফোন তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, এই ধরনের সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা অত্যন্ত আনন্দিত হন এবং রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে বলে তারা আশাবাদী। এ সময় তারা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হস্তান্তর করল রাজশাহী জেলা পুলিশ

আপডেট সময়ঃ ০৬:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬