কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে কেশবপুর থানা পুলিশ। পুলিশের আন্তরিকতা, তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে হারানো মোবাইল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এর মালিক।
উদ্ধার হওয়া মোবাইল ফোনটির মালিক উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দশকাউনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮)। মোবাইলটি হারিয়ে যাওয়ার পর বিষয়টি পুলিশের নজরে এলে তা উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে কেশবপুর থানা পুলিশ।
বুধবার কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুহাম্মদ হাফিজুর রহমান ও এএসআই ইসরাফিল হোসেন-এর তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক আব্দুল্লাহ আল মামুনের কাছে মোবাইলটি হস্তান্তর করা হয়।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আব্দুল্লাহ আল মামুন কেশবপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুলিশের এমন আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার প্রশংসা করেন।
স্থানীয়রা জানান, হারানো বা চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেশবপুর থানা পুলিশের এমন দায়িত্বশীল কার্যক্রম জনসেবামূলক পুলিশের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পুলিশ সর্বদা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com