
ডিপিডি সিলেট অফিসঃ
সুনামগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসনের দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: শব্দর আলী (৩০) ও জুয়েল মিয়া (৩৩)। তারা দুজনেই জেলা প্রশাসনের কর্মচারী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে চড়ে পেশাগত কাজে যাচ্ছিলেন শব্দর আলী ও জুয়েল মিয়া। পথে সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শব্দর আলী মারা যান। গুরুতর আহত জুয়েল মিয়াকে সিলেট নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: ‘ফাটাকেষ্ট’ হতে গিয়ে কৃষককে বালু লুটকারী সাজিয়ে কারাদণ্ড দিলেন ইউএনও সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com