আদমদীঘি বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার ফোর এইচ ক্লাবের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ক্লাবের নিজস্ব মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় যে দুই দল অংশ গ্রহণ করেন বয়জন ক্লাব নওগাঁ বনাব তিন ভাই খেলা ঘর আদমদীঘি। খেলায় নির্ধারিত সময়ে ১/১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে বয়জন ক্লাব নওগাঁ বিজয়ী হন।
পুরষ্কার বিতরণ উপলক্ষে ফোর এইচ ক্লাবের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার ফোর এইচ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আখতারুজ্জান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজ ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, ঢাকা উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, জাসাসের সাধারণ সম্পাদক কবির আহমেদ, ফোর এইচ ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম আইসি, পৌর যুবদলের দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com