আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- সান্তাহার পৌর শহরের নতুন বাজারের রুহুল আমিনের ছেলে হাফিজুল ইসলাম জাম্বু (৪১) ও বশিপুর লকু পশ্চিম কলোনী এলাকার নাজিম উদ্দিন চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (৩২)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুল ইসলাম জাম্বুর নিজ দখলীয় সেমিপাকা বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতরে পলিথিনে মোড়ানো ১০২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং একই পলিথিনের মধ্যে অন্য একটি প্যাকেটে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com