আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন চত্বরে "মানবতার বন্ধনে একসাথে" সংগঠনের উদ্যোগে শনিবার রাতে শতাধিক সুবিধা বঞ্চিত ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। স্টেশনে চত্বরে খাবার বিতরণ করেন মানবতার বন্ধনে একসাথে সংগঠনের সভাপতি নুসরাত। এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের সাধারন সম্পাদক ফারজানা, কোষাধ্যক্ষ ফাহমিদ, স্বচ্ছতা কর্মকর্তা শ্রাবণী, স্বেচ্ছাসেবক সমন্বয়কারী
রমণী প্রমুখ।
এ বিষয়ে "মানবতার বন্ধনে একসাথে" এই সংগঠনের সভাপতি নুসরাত বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে- সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার মাধ্যমে একটি সুন্দর ও সহমর্মী সমাজ গড়ে তোলা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com