মনিরুল ইসলাম রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে “জাতীয় সংবাদিক সংস্থা” ৮ জেলা,উপজেলা ও মহানগর কমিটির সদস্যদের নিয়ে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫ইং) সকাল ১১ টার দিকে নগরীর এস.কে কমিউনিটি সেন্টারে সম্মেলন শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগের সভাপতি: মোঃ নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনজুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ -সভাপতি, মোঃ আবুল কাশেম মজুমদার।
উক্ত সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার পতনের পরবর্তী সময়ে, সাংবাদিকেরা কঠিন সময় পার করছেন। নানা ভাবে ট্যাগ লাগিয়ে মামলা, হামলা, হত্যা চেষ্টা এবং ইতি মধ্যে সারা বাংলাদেশে অনেক সাংবাদিকে হত্যাও করা হয়েছে। অবিলম্বে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। জাতীয় সংবাদিক সংস্থা সবসময়ে নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, মামুন রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি, নজরুল হুদা,দৈনিক রাজশাহীর আলো, পত্রিকার সম্পাদক, মো. আজিবর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি, এমদাদুল হক্, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি আরিফুর রহমান আরিফ, রাজশাহী অনলাইন ফোরামের সভাপতি, ফয়সাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল ইসলাম মিমুল সহ রাজশাহীর স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com