তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর-বায়া রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে।এদিকে বাগধানী এলাকায় রাস্তার উন্নয়ন কাজের অজুহাত দেখিয়ে অনুমতি ছাড়াই রাস্তার পাশের সরকারি গাছের ডালপালা নির্বিচারে কেটে নেয়ার অভিযোগ উঠেছে। পরিবেশ ধ্বংস ও সরকারি সম্পদ বিনষ্টের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবা উপজেলার তেঘোর নওদাপাড়া এলাকার ওয়াহাব আলীর পুত্র তহির উদ্দিন এসব গাছের ডালপালা কেটে নিয়েছেন। রাস্তার উন্নয়ন কাজ চলার সুযোগে তিনি ও তার সহযোগীরা বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই সরকারি গাছগুলোর ডালপালা কেটে সাবাড় করছেন।
জানা গেছে,আইন অনুযায়ী সরকারি রাস্তার গাছ কাটা তো দুরের কথা ব্যক্তিগত গাছ কাটতে হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।কিন্তু এখানে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে জীবন্ত গাছের ডাল কাটার মহোৎসব। এতে একদিকে যেমন পরিবেশ ও এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে সরকারি সম্পদ লুটের আশঙ্কা করছেন সচেতন মহল।এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।স্থানীয়দের প্রত্যাশা পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে গাছ কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবেন। #
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com