মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব সহ মান্দা উপজেলা নেতৃবৃন্দ।
২৩ ফেব্রুয়ারী দুপুরে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর বাসভবনে এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা আমিনুল হক, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব বিভাগ সভাপতি আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ওলামা সভাপতি আব্দুল কাইয়ুম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক এবং ব্যবসায়ী ফোরাম সভাপতি আব্দুর রাকিব চৌধুরী প্রমুখ।
সাক্ষাৎকালে স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং এলাকার সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ডা. ইকরামুল বারী টিপু প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে খন্দকার আব্দুর রাকিব নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT