চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ মিলন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। র্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল কাশিয়াবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক মো. বাইরুল ইসলামের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী মো. মিলনকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোবারকপুর গ্রামের জামাল উদ্দিন ও মিনারা বেগমের ছেলে। গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com