ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মত্যাগের এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা বাংলা আজ বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও তা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে ভোরে প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে আলোচনা সভা, দোয়া মাহফিল, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবৃত্তি, সংগীত ও নাট্যাংশ পরিবেশন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু, মেডিকেল অফিসার ডা. মোহাম্মাদ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা সমবায় অফিসার মোঃ আজগর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দুরুল হোদা, ভেটেরিনারি সার্জন মোঃ নজরুল ইসলাম, আনসার ও ভিডিপি অফিসার স্বপ্না পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ আয়েশা নুসরাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, এজিএম পল্লী বিদ্যুৎ মোঃ আব্দুল বাছেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনিসুর রহমান, ইন্সট্রাক্টর মোহা. আবু রাইহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল আবেগ, শ্রদ্ধা ও ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ এক অনন্য পরিবেশ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com