রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগ পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (০৩ মার্চ ) বিকেল ৪টায় শহিদুল্লাহ কলা ভবনের সম্মুখে আমতলায় এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ কে এম এ এইচ তাকি। সভাপতিত্ব করেন ইসলামী স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
ইসলামী স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত কল্যাণ সম্ভব। তিনি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও দ্বীনি চেতনা লালনের আহ্বান জানান।
আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে রমজানের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রমজান মাসে আমাদের অন্যায় কাজ থেকে বেঁচে যথাযথ তাকওয়া অর্জন করার তাওফিক দিক।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পরে ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন।
উল্লেখ্য, প্রতিবারের ন্যায় (১২ই রমাজন) বিভাগের সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যা চোখে পরার মতো ছিলো। আয়োজকরা মনে করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT