শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি আহ্বায়ক ও বেলাবো উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আহসান হাবিব বিপ্লব। সম্মানিত অতিথি ছিলেন বেলাবো উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন, উদ্বোধক হিসেবে ছিলেন সহকারি আইটি অফিসার (বিজিইএম) মোঃ আল-আমিন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়কারী ও প্রশিক্ষক মোঃ হারুন-অর-রশিদ।
নববর্ষের আবহে অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে দৌড়, লাফ, বল নিক্ষেপসহ নানা খেলাধুলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক পর্বে ছিল মনোমুগ্ধকর নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন। ছোট ছোট শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল গ্রামীণ জীবনের নানা চিত্র।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবক মোঃ গোলাপ মিয়া। এছাড়া রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালাম খান সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সব মিলিয়ে বর্ষবরণ ও বার্ষিক এই আয়োজনটি বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর জন্য হয়ে ওঠে এক স্মরণীয় দিন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT