রাজশাহী-৫ আসনে বিশাল ব্যবধানে বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম জয়ী
- আপডেট সময়ঃ ০৭:৪১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

এম আর মানিক/ মুকতার হোসেন আলিফ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় ভোট গণনা। রাত সাড়ে ৭টার পর থেকে একে একে কেন্দ্রগুলোর ফলাফল আসতে শুরু করে।
সর্বশেষ বেসরকারি ফলাফলে রাজশাহী-৫ আসনের ১৩২টি কেন্দ্রের মধ্যে ১৩০টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।
বেসরকারি প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭২ হাজার ৫১২ ভোট।
অর্থাৎ বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মন্ডল মোট ৮০ হাজার ৩২৩ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন।
এদিকে গণভোটে ‘হ্যাঁথ তে মোট ১ লাখ ৩৩ হাজার ৮৯৬ ভোট এবং ‘না এ ভোট পড়েছে ৭৮ হাজার ৫৯৫ টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে প্রায় ৬৭.২৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


















