০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোট

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ১০:৩৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৩ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ রাজশাহী-৪ (বাগমারা) আসনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বারী সরকার বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৮৬১ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে তাজুল ইসলাম পেয়েছেন ৬৭০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে ফজলুল হক পেয়েছেন ১ হাজার ৭৫৯ ভোট।

আসনটিতে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৯১৬। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৭৮৪। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৩১ হাজার ১৯০ এবং ভোটের হার ছিল ৭২ দশমিক ২৭ শতাংশ। বাগমারায় মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন।

উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কয়েকটি ইউনিয়নে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোট

আপডেট সময়ঃ ১০:৩৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬