মনিরুল ইসলাম রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী পুঠিয়ায় কলার বাগান হতে সোহেল রানা (২৫) নামের এক যুবকের শ্বাসরোধ করা অবস্থায় থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে পুঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের জেকেরের মোড় এলাকায় গত মঙ্গলবার রাতে আঃ সালামের কলার বাগানে।
জানা যায় সোহেল উপজেলার শাহাবাজপুর জরমডাঙ্গা গ্রামের মিললতের ছেলে। তাকে পরনের লুঙ্গিপ্যাঁচায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত ব্যক্তির ছোট ভাই জুয়েল রানা বলেন, মাঝেমধ্যেই অবসর সময়ে এবং কাজ শেষে রাতে জেকেরের মোড় আড্ডা দিতেন,
নিহতের পিতা মিললত হোসেন বলেন:
আমার ছেলে সিএনজি গাড়ি চালানোর নাম করে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিল, রাত আনুমানিক নয়টার দিকে ফোনে কথা হলে সে বলে গাড়ি মহাজনের কাছে জমা দিয়ে বাড়িতে ফিরব তারপর থেকে ফোন বন্ধ পেয়েছি আজ সকালে খবর পেয়ে এসে দেখি আমার ছেলের লাশ।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কি কারণে খুন হয়েছে তা এই মূহুর্তে জানা যায়নি। ময়না তদন্ত শেষে সবকিছু জানা যাবে। তার বাবা বাদি হয়ে থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com