আব্দুস সামাদ মুকুল, রাজশাহীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখাকে সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখা'র আয়োজনে নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে মতবিনিময় ও যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।
রাজশাহী জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও
সিনিয়র যুগ্ম আহবায়ক আরফিন কনক
এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন।
মতবিনিময় ও যৌথ কর্মী সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার অধিনস্ত নয়টি উপজেলা এবং চৌদ্দটি পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় ও যৌথ কর্মী সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও সংগঠনকে শক্তিশালী হিসেবে রূপান্তরিত করতে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com