বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৭ হাজার টাকার জাল নোট ও ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় লাল গোলাপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের কর্মচারী নাইমুলকে গ্রেপ্তার করা হয়। তবে সমিতির মালিক রাজু পলাতক রয়েছেন।
রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত কেশরহাট বাজারের পূর্ব পাশে মচমইল রোড এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সমিতির কার্যালয় থেকে ৯৭ হাজার টাকার জাল নোট এবং ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের স্কোয়াড লিডার নুরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত নাইমুলকে উদ্ধারকৃত আলামতসহ মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, সমিতির মালিক রাজু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com