ডিপিডি সংবাদদাতা, রাজশাহী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী। মহানগরী ও জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে আলুপট্টি হয়ে লোকনাথ স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com