মনিরুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত “জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় নগরীর আলকার মোড়ে মাইডাস রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্যাব যুব সংসদ রাজশাহীর সভাপতি মো. জুলফিকার আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাব বাংলাদেশ-এর উপদেষ্টা প্রফেসর শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব বাংলাদেশ-এর অভিযোগ উপদেষ্টা ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম, ক্যাব রাজশাহী জেলা সভাপতি কাজি গিয়াস, রাজশাহী চেম্বার অব কমার্স-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ সুমন, লেখক ও সাহিত্যিক মাহবুব সিদ্দিকী এবং সিনিয়র সাংবাদিক রেজাউর করিম রাজু।
বক্তারা তাদের আলোচনায় বলেন, দেশের জ্বালানি খাতকে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে হলে একটি যুগোপযোগী ও কার্যকর নীতি গ্রহণ এখন সময়ের দাবি। ক্যাব প্রস্তাবিত “জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” দেশের সার্বিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় রাজশাহী প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি, বাংলাদেশ সাংবাদিক সংস্থা, বরেন্দ্র প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামসহ স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা গণমাধ্যমকে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে জনগণকে সচেতন করতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com