আব্দুস সামাদ মুকুল, রাজশাহীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ১৯ আগস্ট সংগঠনের আহবায়ক মাসুদুর রহমান রিটন'এর সভাপতিত্বে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী জেলা বিএনপি'র আহবায়ক আবু সাঈদ চাঁদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপি'র সদস্য সচিব বাবু শ্রী বিশ্বনাথ সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য
তোফাজ্জল হোসেন তপু, রায়হানুল আলম রায়হান, জাহান পান্না, কৃষক দল কেন্দ্রীয় কমিটি (রাজশাহী বিভাগ)
সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটো সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও সিনিয়র-যুগ্ম আহবায়ক আরফিন কনক।
আলোচনা শেষে নেতা-কর্মীগণ বর্ণাঢ্য র্যালি নিয়ে সাগরপাড়া বটতলা মোড় থেকে শুরু হয়ে রানীবাজার ঢপকল মোড় ও গনকপাড়া মোড় হয়ে মহিলা কলেজ প্রদক্ষিণ করে নিউ মার্কেট কড়াইতলাতে গিয়ে শেষ হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT