
ডিপিডি ঢাকা অফিসঃ
রাইস ব্রান অয়েল রফতানির ওপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি-আরডি) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৭ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এতে বলা হয়, কাস্টমস আইন ২০২৩ এর ক্ষমতাবলে পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের রাইস ব্রাণ তেল রফতানির ক্ষেত্রে এ ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ পুনঃতফসিলের সুযোগ অবশ্য আগেও ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছিল। কিন্তু জুলাই মাসে সেই শুল্ক আরোপের মেয়াদ শেষ হয়ে যায়।
কয়েক মাস ধরেই বাংলাদেশ রাইস ব্রাণ অয়েল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা রফতানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের দাবি জানিয়ে আসছেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT