শামছুর রহমান মনিরামপুর থেকে
যশোরের মনিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের গোপালপুর পশ্চিম পাড়া জামে মসজিদ মহল্লার যুব সমাজের সংগঠন "বন্ধন সামাজিক উন্নয়ন সংস্থা" এর উদ্যোগে ঈদের খুশি হতদরিদ্রের মুখে হাসি ফোটাতে ঈদ ফুড প্যাক বিতরণ করেছে।
প্যাকে ছিল সেমাই, চিনি, সাবান, সয়াবিন তৈল,আলু,পেয়াজ,এবং রসুন। সংশ্লিষ্ট মসজিদ মহল্লার ৬০ পরিবারের হাতে উক্ত প্যাক তুলে দেওয়া হয়।
খানপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মামুনুর রশিদ জানান হত দরিদ্রদের মুখে ঈদের বাঁকা চাঁদের হাসি ফোটাতে এই প্রয়াস। আগামীতে যা অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com