নাসিরউদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং পলিথিন-প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয়েছে। "রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন বর্জন" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কেশরহাট পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী কাজী মোস্তাফিজুর রহমানের উপস্থিতি নিশ্চিত থাকার কথা থাকলেও, জরুরি দাপ্তরিক কাজে তাঁর অনুপস্থিতিতে অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ও উপস্থিতিতে নেতৃত্ব দেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অভিযান ও সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই কেবল ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। এছাড়া ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার জন্য সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে পুরো এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com