০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মোহনপুরে আম উৎপাদন বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

নাসির উদ্দিন
  • আপডেট সময়ঃ ০৭:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

নাসির উদ্দিন, সটাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুরে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় নিরাপদ আম উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় আম চাষি ও আগ্রহী কৃষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের বিভিন্ন দিক, যেমন—বালাইনাশকের সঠিক ব্যবহার, কীটনাশকের অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ, বাগান পরিচর্যা, ফল সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষকরা বলেন, আন্তর্জাতিক বাজারে রফতানিযোগ্য আমের চাহিদা বাড়ছে। তবে সেই বাজারে টিকে থাকতে হলে নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের কোনো বিকল্প নেই। সঠিক নিয়ম মেনে আম উৎপাদন করলে কৃষকরা ভালো দাম পাবেন এবং দেশের রফতানি আয়ও বৃদ্ধি পাবে।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও সঠিক দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে, যাতে তারা নিরাপদ আম উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করে নিরাপদ আম উৎপাদনে আগ্রহী বলে জানান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে আম উৎপাদন বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

আপডেট সময়ঃ ০৭:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬