০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় মোবাইল কোর্টে গাঁজাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড
মান্দা প্রতিনিধি:
- আপডেট সময়ঃ ০৭:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৭৬ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (০১ এপ্রিল ২০২৬) মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাও টিটিহারি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় ১০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসন জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগসঃ









