মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
‘সমবায়ে শক্তি, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন।
এর সময় বিভিন্ন শ্রেষ্ঠ ক্যাটাগরিতে সমবায় সমিতির ও সমবায়ীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সমবায় অফিসার আব্দুর রসিদ,
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা এবং সমবায়ের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে সমবায়ীদের আরও সংগঠিত ও উৎপাদনমুখী হওয়ার আহ্বান জানানো হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com