মান্দায় ৪০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন সহযোগী কৌশলে পালিয়ে যায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে উপজেলার ১২ নম্বর কাঁশোপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মীরের মোড় এলাকায় আব্দুল হালিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক গঙ্গারামপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনার সময় মান্দা থানার এসআই (নিঃ) তরিকুল ইসলাম, এএসআই (নিঃ) মাইনুল ইসলাম ও মোহাম্মদ মহসিন আলীসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আব্দুর রাজ্জাকের হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অপর একজন কৌশলে পালিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com