মান্দা প্রতিনিধি:
নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসকের নির্দেশনায় মান্দা উপজেলার সরকারি জলমহালসমূহ চিহ্নিত করে দখল বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন, মান্দা উদ্যোগ নিয়েছে সাইনবোর্ড স্থাপনের।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ভারশোঁ ইউনিয়নের কয়েকটি জলমহালে এ সাইনবোর্ড স্থাপন কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি জলমহালে সাইনবোর্ড স্থাপন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। প্রশাসনের এ উদ্যোগে সরকারি সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com