মান্দা, নওগাঁ প্রতিনিধ:
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতে আজ মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি জনাব এম. এ. মতীন।
সভায় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল),সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান (মকে),সহ-সভাপতি এ কে এম নাজমুল হক (নাজু),
সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান,সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল ও অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ,সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা।
সভায় শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশ বজায় রাখতে দলীয়ভাবে সকল পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com