০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মান্দায় বিভিন্ন মাদ্রাসায় খাদ্য সহায়তা বরাদ্দ, এমপি ডা. ইকরামুল বারী টিপুর প্রচেষ্টা

মান্দা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৩:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ২৯৬ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খাদ্য সহায়তা (চাল) বরাদ্দ দিয়েছে সরকার। মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সার্বিক প্রচেষ্টায় এ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় মান্দা উপজেলার বিভিন্ন কওমি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এতে উপজেলার একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরিমাণ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন হাফেজিয়া, কওমি ও এতিমখানা মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সহায়তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মান্দা উপজেলার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে এই খাদ্য সহায়তা বরাদ্দ পাওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, বরাদ্দকৃত চাল সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে জেলা প্রশাসনের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বিভিন্ন মাদ্রাসায় খাদ্য সহায়তা বরাদ্দ, এমপি ডা. ইকরামুল বারী টিপুর প্রচেষ্টা

আপডেট সময়ঃ ০৩:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬