মান্দায় প্রাথমিক শিক্ষক সমিতির এডহক কমিটি গঠন
- আপডেট সময়ঃ ০১:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১২৩ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মান্দা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৬ (ছয়) মাস মেয়াদি একটি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়েছে। অন্যথায় এ কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
১৩ জন সদস্যের এই এডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলার কশব ভোলাগাড়ী সঃপ্রাঃবি এর রকিবুল ইসলাম টিপু (প্রধান শিক্ষক) রকিবুল ইসলাম।
সদস্য সচিব হিসেবে রয়েছেন ফিরোজ্জামান সেন্টু (প্রধান শিক্ষক) চক কালিকাপুর সঃপ্রঃবিঃ।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে একাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে মধ্যে রয়েছেন, তামিম হোসেন,বেলাল হোসেন,সেলিনা আক্তার বানু,আব্দর রাজ্জাক, রেজাউল করিম বুলেট,ময়নুল হক বাচ্চু,মোস্তাফিজুর রহমান, মাহমুদ আলম,হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, আব্দুস সালাম কবিরাজ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনটি এখন থেকে “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মান্দা উপজেলা শাখা, নওগাঁ” নামে পরিচিত হবে।
শিক্ষক সমাজের স্বার্থে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে সকল কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।









