মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, অড়হড় ও উফশী বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট *৮,৯৬০ জন কৃষককে* এ প্রণোদনার আওতায় বীজ ও সার প্রদান করা হবে।
এ কার্যক্রমের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com