প্রতিবেদক, মান্দা, নওগাঁঃ
নওগাঁর মান্দা উপজেলায় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জোতবাজার নতুন ব্রিজ এলাকায় সাধারণ জনগণের সহযোগিতায় তাদের গ্রেফতার করে থানা পুলিশ ।
আটককৃতরা হলেন—উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মফের আলীর ছেলে সেকেন আলী (৪০) ও আবুল কাশেমের ছেলে মাসুদ রানা (৩০)। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন মান্দা থানার উপপরিদর্শক(এসআই) হাবিবুর রহমান। অভিযানে তাদের কাছ থেকে ৮ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান ,আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com