মান্দা (নওগাঁ) প্রতিনিধি
গণভোট-২০২৬ নিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় আজ সোমবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান এবং উপজেলা নির্বাচন অফিসার সাঈফ আহমেদ নাসিম। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণভোটের গুরুত্ব, ভোটারদের সচেতনতা এবং ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় শিল্পীরা নাটিকা ও সংগীত পরিবেশন করছেন।
ভ্রাম্যমাণ ট্রাক অবস্থানের সময়সূচি:
১৪ জানুয়ারি (বুধবার): চৌবাড়িয়া হাট, দেলুয়াবাড়ি বাজার, প্রসাদপুর বাজার
১৫ জানুয়ারি (বৃহস্পতিবার): সাবাই হাট, জোতবাজার, থানতলা বাজার
১৬ জানুয়ারি (শুক্রবার): পাঁজরভাঙ্গা বাজার, তালপাতিলা বাজার, পলাশবাড়ি বাজার
১৭ জানুয়ারি (শনিবার): সতীহাট বাজার, গোপালপুর বাজার, কালিতলা বাজার
বি.দ্র.: প্রতিদিন সুবিধাজনক সময়ে ফেরিঘাটে ভ্রাম্যমাণ ট্রাক অবস্থান করবে। স্লোগান: "দেশের চাবি, আপনার হাতে।" সঠিক তথ্য জানুন, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com