মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় প্রতিবছরের ন্যায় এবারও কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রেবা আখতার আলিম মাদ্রাসা কেন্দ্রে দুদিন ব্যাপী এ পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষায় কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০টি প্রতিষ্ঠানের নার্সারী হতে ৩য় শ্রেণির ২০৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান করা হবে।#
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com