০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় কাশোঁপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারি টিপু
মান্দা প্রতিনিধি
- আপডেট সময়ঃ ০১:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭০ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি :
গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে এবং নগদ অর্থ সহায়তা প্রদান করতে এমপি’র পক্ষ থেকে প্রতিনিধি দল আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ও উপজেলার নেতৃবৃন্দ সাথে মুকুল হোসেন,এমদাদুল ও যুবদলের নেতা ওবায়দুল হক।
প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন। এমপি ডাঃ ইকরামুল বারি টিপুর পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগের জন্য নব নির্বাচিত এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্যাগসঃ


















