মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বাস্তবায়নে এ ভবনটি নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৮৬২ টাকা।
ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি শাহিনা আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মাসুদ রানা।
মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাশিস মান্দা শাখার সাবেক সভাপতি গোলাম সোরয়ার স্বপন ও আহবায়ক সদেরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি এরফান আলি মিয়া, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু, নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এমপি পত্নী লায়লা আঞ্জুমান বানু, উপজেলা মহিলাদলের সভাপতি নার্গিস আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জোবায়ের, শিক্ষার্থী সোহানা আক্তার প্রমুখ।
সমাবেশে উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, বিএনপিনেতা নাসির উদ্দিন ও মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। গ্রাম ও শহরের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত বৈষম্য দূর করতে ধারাবাহিকভাবে আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। আইওরপাড়া উচ্চবিদ্যালয়ের এই নতুন চারতলা ভিত্তির ভবনটি নির্মিত হলে চমৎকার শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।’
তিনি আরও বলেন, সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন কেবল বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠে, সেদিকে শিক্ষকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।#
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com